করোনাকালে অনন্য দৃষ্টি স্থাপন করলেন ডা.মোস্তাফিজ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ১৩ জুন, ২০২০

    করোনাকালে অনন্য দৃষ্টি স্থাপন করলেন ডা.মোস্তাফিজ


    দিদারুল ইসলাম রাসেল,ইবি প্রতিনিধিঃ

    নোভেল করোনা ভাইরাস কেড়ে নিচ্ছে মানুষের আশাভরা প্রাণ। লক্ষ লক্ষ মানুষকে করছে কর্মহীন। প্রকট খাদ্যাভাবের মুখে চিকিৎসা জন্য টাকার অভাবও মানুষের। সেবা নিতে পারছে না অনেকেই।এ পরিস্থিতিতে বিনামূল্যেই চিকিৎসা প্রদান করে দৃষ্টি স্থাপন করেছেন বাগেরহাটের ডা.মোস্তাফিজুর রহমান।

    গরিব অসহায় মানুষ যাতে চিকিৎসার অভাবে বা ঔষধ কেনার টাকার অভাবে মারা না সেজন্য তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

    জানা যায়,ডা.মোস্তাফিজ মানবিক দিক বিবেচনা করে বাগেরহাট সহ বিভিন্ন জেলার মানুষকে বিনামূল্যে সেবা করে যাচ্ছেন।বিশেষ করে বাগেরহাটের মানুষ যেন বিনাচিকিৎসায় না ভোগে সে দিকে তিনি কঠোর দৃষ্টি রাখছেন।

    তাছাড়া তিনি চিকিৎসা সেবা সহ অসহায় মানুষকে ত্রাণ বিতরণ,ইদের সময় ইদসামগ্রী দিয়ে মানুষের প্রিয়ভাজন হয়ে উঠেছেন। আরটিভি, ইন্ডিপেনডেন্ট টিভি সহ বিভিন্ন মেডিকেল সেবা মূলক অনুষ্টান লাইভে সেবা দিয়ে থাকেন।

    এসকল সেবা পেতে Bagerhat medical support এ লিংকটি ব্যবহার করতে বলা হয়েছে।যেকোন সমস্যার কথা জানালেই তিনি দিচ্ছেন সঠিক সেবা।

    বর্তমানে তিনি শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রলিভার ইন্সটিটিউট এন্ড হাসপিটাল ঢাকাতে কর্মরত আছেন।

    এ বিষয়ে জানতে চাইলে ডা.মোস্তাফিজুর রহমান বলেন,অন্যান্য জেলার মত বাগেরহাট ততটা উন্নত না। আমাদের জেলার অধিকাংশ মানুষ গরিব।তাই বাগেরহাটের সন্তান হিসেবে গরিব মানুষ যাতে কষ্ট না পায় তাই আমি এ উদ্যোগ নিয়েছি।
    তিনি আরও বলেন,মানুষ হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব। আর মানুষের সেবার মধ্যেই রযেছে প্রকৃত সুখ ও শান্তি।

    উল্লেখ্য,তার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগন্জ থানার পুটিখালী ইউনিয়নে। তিনি শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad