মোংলা উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের নগত অর্থ প্রদান। - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ৫ জুন, ২০২০

    মোংলা উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের নগত অর্থ প্রদান।



    মোঃমাসুদ পারভেজ,মোংলা থেকেঃ

    মোংলা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেমদের নগত অর্থ সহায়তা দিয়েছেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
    বৃহস্পতিবার দুপুরে শহরের শ্রমিক কর্মচারী সংঘ মিলনায়তনের ২৫০টি মসজিদের ৭৫০ জন ইমাম,মুয়াজ্জিন ও খাদেমকে নগত অর্থ হাতে তুলে দেন সিটি মেয়র নিজে।তবে এ অর্থ মসজিদ কমিটির অন্য কাউকে হস্তক্ষেপ না করার জন্য কঠোর নির্দেশ দেন মেয়র।
    এসময় সিটি মেয়র বলেন,দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পড়া মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও খাদেম সল্প বেতনে চাকরি করে।তাদের সংসার পরিচালনা করার কষ্ট সাধ্য হয়ে পরে,কারো কাছে হাত পেতে সহায়তা চাওয়াও তাদের পক্ষে সম্ভব নয় বিধায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। মরন ঘাতক করোনাভাইরাস থেকে বাঁচতে মোংলাবাসী সহ দেশের সকলকে সামাজিক দুরত্ব,স্বাস্হ্যবিধি ও সরকারের সকল নিয়ম নিতি মেনে চলাচল করার আহবান জানান সিটি মেয়র।
    এসময় উপস্হিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা নির্বাহী অফিসার মোঃরাহাত মান্নান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন,মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃইকবাল বাহার চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃইব্রাহিম হোসেন,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম,মিঠাখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃইস্রাফিল হাওলাদার ও শ্রমিক কর্মচারী সংঘের সাধারন সম্পাদক ওমর ফারুক সেন্টু সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও স্হানীয় দলীয় নেতৃবৃন্দরা।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad