নিজেস্ব প্রতিনিধি।
কেন্দ্রীয় নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP)-এর বাঘেরহাট জেলার নয়টি উপজেলার সকল ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। আজ ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা শাখার সভাপতি রেজোয়ানুল করিম (রেজা) ও সাধারণ সম্পাদক এম. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
ফকিরহাট-মোঃ আল-আমিন শেখ ও মোঃ আমিরুল মল্লিক,
মোল্লারহাট-রুহুল আমিন সিকদার ও মোল্লা সাব্বির,
চিতলমারী-এস এম শহিদুল ইসলাম টিপু ও এফ এম বিল্লাল হোসেন,
রামপাল-বেলায়েত হোসেন সাবু ও হাওলাদার মোহাম্মদ আলী,
মংলা-মোঃ ওবায়দুর শেখ ও শেখ তাইজুল ইসলাম,
বাগেরহাট সদর- ইউনুস আলী সোহেল ও সোলাইমান মুন্সি,
কচুয়া-ইমরান হোসেন ও সেলিম শেখ,
মোড়লগঞ্জ-মোঃ সিরাজুল ইসলাম সোহাগ ও মোঃ হৃদয় মোল্লা,
শরণখোলা-মোঃ আব্দুল আলিম ও সোহাগ আহমেদ-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়ে ২১,৩১ও ৪১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের লক্ষ্য: বি এন পি-র সহায়ক শক্তি হিসেবে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে দলের কার্যক্রমকে গতিশীল করা এবং সাইবার অঙ্গনে দলের আদর্শ প্রচার করাই এই কমিটির মূল লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ প্রত্যেক উপজেলার ইউনিয়ন এবং পৌর কমিটি দ্রুত ঘোষণা করবেন ।নতুন এই কমিটি বাগেরহাট জেলার নয়টি উপজেলার সকল ইউনিটে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক ও প্রচার প্রচারণার ভিত আরও মজবুত করবে।





কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন