মোরেলগঞ্জে বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

    মোরেলগঞ্জে বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগ




    মোড়েলগন্জ,(বাগেরহাট) প্রতিনিধি :  

    বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাকিব হোসেন (২৭) সহ ৩ জনের বিরুদ্ধে মাছের ঘের দখল চাঁদাবাজির অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক।

    অভিযুক্তরা হলেন,১। রাকিব হোসেন (২৭)পিং: মৃত: মান্নান হাওলাদার,২। মো: সজীব হাওলাদার (২৫) জাহাঙ্গীর হাওলাদার,৩। মো: ইমরান হাওলাদার (২৫)পিং: সাখাওয়াত হাওলাদার,  অজ্ঞাতনামা আরো ৪/৫ জন।

    অন্যদিকে,ভুক্তভোগী জাহিদুল ইসলাম (৪০) পিং:মৃত: নূরুল ইসলাম হাওলাদার।

    উভয় সাং-উত্তর সুতালড়ী, ১৪ নং বারইখালী ইউপি,থানা মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট।

    অভিযোগ সুত্রে জানাজায়, মোরেলগঞ্জ উপজেলাধীন ৯৯ নং উত্তর সুতলড়ী মৌজার ১ নং সীট, যাহার-উত্তরে-কাঞ্চন মীর, দক্ষিন- লতিফ শিকদার এর মাছের ঘের, পূর্বে- খাল এবং যাহার পশ্চিমে (তফশীল বর্নিত সম্পত্তিতে) ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক জাহিদুল মূল মালিকের নিকট হইতে হাড়ির টাকা পরিশোধ করা সহ নিজের পৈত্রিক ও কবলা কৃত সম্পত্তিতে বাগদা গলদা সহ বিভিন্ন প্রকার সাদা মাছ শান্তিপুর্ন ভাবে চাষ করিয়া আসছে।


    ৫ জানুয়ারি সকাল ৯ ঘটিকার সময় বিবাদীরা সহ অজ্ঞাতনামা লোকজন নিয়ে ভুক্তভোগীর মাছের ঘেরে দেশীয় অস্ত্র সন্ত্র ও মাছ ধরার বিভিন্ন জাল নিয়া অনধিকার প্রবেশ করিয়া বিভিন্ন প্রকার মাছ এবং ঘেরের ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে রাখা জরুরী কাগজ পত্র সহ জাল ও যাবতীয় মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১,২৫,০০০ টাকা। এসময় ভুক্তভোগীসহ অভিযোগে উল্লেখিত সাক্ষীগনেরা বাঁধা নিষেধ করিলে তাদেরে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাননাশের হুমকি প্রদান করে। 

    এঘটনায় ৭ জানুয়ারী (বুধবার) ভুক্তভোগী জাহিদুল বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এ বিষয়ে  জানতে বহিষ্কৃত ছাত্রদল নেতা রাকিবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগে করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভাব হয়নি।

    এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    উল্লেখ্য, রাকিব হোসেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট সাবেক আহ্বায়ক কমিটির ১নং সদস্য পদ হতে বহিষ্কৃত হন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad