বাগেরহাটে বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছেলে ও মেয়ে আপত্তিকর অবস্থায়, এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

    বাগেরহাটে বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছেলে ও মেয়ে আপত্তিকর অবস্থায়, এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি



    বাগেরহাট সদর প্রতিনিধি :
    বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি এলাকায় একটি বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক এসএসসি পরীক্ষার্থী ও এক যুবককে নিয়ে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কোচিং শেষে এক শিক্ষার্থী বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থান করছিলেন। অভিযোগ রয়েছে, ওই সময় এলাকার এক যুবক সেখানে প্রবেশ করেন। পরে কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন। কিছুক্ষণ পর কয়েকজন যুবক এসে দরজা খুলে দেন।

    অভিভাবকদের একটি অংশের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। তারা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র পাল বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

    এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুন জানান, তাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

    ঘটনার পর মঙ্গলবার (৩ মার্চ) অভিভাবকদের একটি অংশ বিদ্যালয়ে অবস্থান করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad