কচুয়ায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, লোকলজ্জায় বিষপান - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ৯ মার্চ, ২০২৬

    কচুয়ায় কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, লোকলজ্জায় বিষপান



    কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি :

    বাগেরহাটের কচুয়া উপজেলায় এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগের পর লোকলজ্জার ভয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। ঘটনাটি উপজেলার কাকারবিল এলাকায় ঘটেছে। বর্তমানে ওই কিশোরী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে একা পেয়ে রাড়িপাড়া ইউনিয়নের মহসিন সরদারের ছেলে রোহান (২০) কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ সময় কিশোরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

    ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর রোববার (৯ মার্চ) সকালে কিশোরী লোকলজ্জায় বিষপান করে বলে পরিবারের সদস্যরা জানান। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কিশোরীর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

    এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মৌখিকভাবে জানা গেছে। তবে এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad