খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে বাটার দোকানের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক ব্যবসায়িকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ছিলেন।
এদিকে গুলি করে পালানোর সময় অশোক ঘোষ নামে একজনকে আটক করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা বি-কোম্পানীর সদস্য। মাসুমকে গুলি করে পালানোর সময় ট্রাফিকের এক ইন্সপেক্টর তাকে আটক করে। এ সময় জনগণ উত্তেজিত হলে, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা সদর থানায় নেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন