রামপাল প্রেসক্লাবের সদস্য সচিবের ওপর হামলা, প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

    রামপাল প্রেসক্লাবের সদস্য সচিবের ওপর হামলা, প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ




    বাগেরহাট প্রতিনিধি:

    রামপাল প্রেসক্লাবের সদস্য সচিব ও জাতীয় দৈনিকের প্রতিনিধি আরিফ হাসান গজনবীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রামপাল প্রেসক্লাব।

    প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১১টার দিকে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে, যা সাংবাদিক সমাজের জন্য উদ্বেগজনক ও নিন্দনীয়। একজন পেশাদার সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়।

    বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথকে বাধাগ্রস্ত করা। তাই এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।

    রামপাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

    রামপাল প্রেসক্লাবের পক্ষ থেকে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad