বাগেরহাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

    বাগেরহাটে গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু



    বাগেরহাট প্রতিনিধি:
    বাগেরহাটে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামের মাঠে গরু আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত রবিন হাওলাদার একই গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে। তিনি এক স্ত্রী ও দুই ছেলের জনক ছিলেন।

    স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, ঝড়-বৃষ্টি কিছুটা কমে যাওয়ার পর রবিন হাওলাদার মাঠে গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

    বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad