দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু , আক্রান্ত ৩৯০ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২২ এপ্রিল, ২০২০

    দেশে করোনায় ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু , আক্রান্ত ৩৯০


    নিউজ ডেস্কঃ 
    গত ২৪ ঘন্টায় দেশে নতুন আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় একটু কমলেও  মৃত্যৃর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯০ জন এবং ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন গতদিনের তুলনায় একজন বেশি।  এবং গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৫ জন।

    আজ বুধবারের তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৭৭২ জন। এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯২ জন।


    দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

    ব্রিফিংয়ে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় বেশি লোকের নমুনা পরীক্ষা করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার ৯ জনের মৃত্যুর তথ্য জানানো হয়। আর করোনা শনাক্ত হয় ৪৩৪ জনের।

    গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad