উপসর্গ ছাড়াই নড়াইলে ৫ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস শনাক্ত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২২ এপ্রিল, ২০২০

    উপসর্গ ছাড়াই নড়াইলে ৫ চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর করোনা ভাইরাস শনাক্ত


    নিউজ ডেস্কঃ
    নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক, একজন উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ও একজন টিকাদান কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে তাদের শরীরে কোনো ধরনের উপসর্গ নেই।

    লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল সকালে চিকিৎসক ও কর্মী মিলিয়ে আটজনের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। আজ ভোরে সেখান থেকে ওই পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানানো হয়।

    এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উদ্বেগরর বিষয় হলো তাদের কারও শরীরে কোনো উপসর্গ বা লক্ষণ ছিল না, এখনো নেই। তাই মনে হচ্ছে এ উপজেলায় সামাজিক সংক্রামণ শুরু হয়েছে। কিন্তু লক্ষণ না থাকায় বোঝা যাচ্ছে না।'

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, 'আজ বিকেল তিনটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো লোহাগড়া উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মাইকিং করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসক বিশেষজ্ঞদের সঙ্গে কথা হচ্ছে পরবর্তী করণীয় নিয়ে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad