বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

    বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত



    স্টাফ রিপোর্টার :
    বাগেরহাটের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল যোগাযোগ স্থাপনের লক্ষ্যে গঠিত “বাগেরহাট–ঢাকা ট্রেনলাইন বাস্তবায়ন কমিটি”-র প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

    কমিটির সিনিয়র সদস্য অ্যাডভোকেট হাওলাদার এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র মুখার্জি, অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, শহিদুল ইসলাম স্বপন, মো. সাইদ নিয়াজ হোসেন শৈবাল, বেগ শামিম, সৈয়দ সাইদুর কবীর, সাংবাদিক রুহুল আমিন বাবু ও সাইদা আক্তারসহ অনেকে।

    বক্তারা বলেন, বাগেরহাটের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ চালু হলে জেলার অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে। তাই দ্রুত সময়ের মধ্যে এই ট্রেনলাইন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

    সভা শেষে সাত সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিমকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলকে সদস্য সচিব করে “বাগেরহাট–ঢাকা ট্রেন বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়। এছাড়া কমিটিতে আরও কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad