মাদক কারবারি দের ছাড় দেওয়া হবে না উঠান বৈঠকে ওসি মোংলা থানা - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২৯ জুলাই, ২০২০

    মাদক কারবারি দের ছাড় দেওয়া হবে না উঠান বৈঠকে ওসি মোংলা থানা


    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ 
    মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে মোংলা পৌর শহরের মোংলা কলেজ মোড় এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। এসময় তিনি মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে বলেন এদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং এদের বাড়িতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হবে সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রায় যুব সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের মেধাকে পুরোপুরি কাজে লাগাতে মাদকমুক্ত যুব সমাজ চাই। মাদকমুক্ত থাকার পাশাপাশি অন্যদের মাদকমুক্ত থাকতে সচেতনতা বাড়াতে হবে। তবেই দেশের উন্নয়ন হবে টেকসই। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান জসিম। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন,শ্রমিকলীগ নেতা মোঃ সহিদুল ইসলাম দুলাল, পৌরছাত্রলীগের সভাপতি রানা খান,পৌর স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃনূর আলম(বাচ্চু),মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি প্রমূখ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad