চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত , ৩০ বসতবাড়িতে অগ্নিসংযোগ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

    চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত , ৩০ বসতবাড়িতে অগ্নিসংযোগ

     



    স্টাফ রিপোর্টার :
    বাগেরহাটের চিতলমারী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে রাজিব শেখ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    নিহত রাজিব শেখ ওই গ্রামের ফারুক শেখের ছেলে।

    স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষ চলাকালে হামলাকারীরা একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে অন্তত ১০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।




    প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘবদ্ধ হামলার মুখে প্রথমদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, চিংগড়িয়া গ্রামের সাঈদ বিশ্বাস গ্রুপ এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মনজুরুল আলমের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে গত ২৮ জানুয়ারি লিচুতলা এলাকায় সংঘর্ষে সাঈদ বিশ্বাস গ্রুপের নিজাম উদ্দিন নিহত হন। ওই ঘটনার জের ধরেই সর্বশেষ এই সংঘর্ষের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

    ঘটনার পর বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

    চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad