খুলনায় ছিনতাইকারীর গুলিতে নিহত আরেক ছিনতাইকারী - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

    খুলনায় ছিনতাইকারীর গুলিতে নিহত আরেক ছিনতাইকারী

     


    স্টাফ রিপোর্টার :

    খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের গুলিতেই এক ছিনতাইকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তাহিদুল ইসলাম নামের এক ব্যবসায়ী।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার স্টিমার ঘাট সংলগ্ন পপুলার পাট কোম্পানি এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের ফ্লেক্সিলোড ব্যবসায়ী তাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ব্যবসার টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে এবং টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

    একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারীরা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী দলেরই এক সদস্যের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে ওই ছিনতাইকারী মারা যায়।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    এ ঘটনায় জড়িত অন্য ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত ছিনতাইকারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

    পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad