রামপালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর পক্ষে কেসিসি মেয়রের ত্রাণ বিতরণ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২৯ জুলাই, ২০২০

    রামপালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর পক্ষে কেসিসি মেয়রের ত্রাণ বিতরণ

    জাকারিয়া হুসাইন ( রামপাল সদর প্রতিনিধি)।।
    আজ বুধবার সকালে ঈদুল আযহা উপলক্ষে রামপাল উপজেলায় বিভিন্ন ইউনিয়নে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে হাবিবুন নাহার (এম,  পি) উদ্যোগে শাড়ি, লুঙ্গি ও  ত্রাণসামগ্রী বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। 

    এ সময় তিনি করোনাভাইরাস মোকাবেলায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহবান জানান।এই মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে, তাহলে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব। এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরাফাত হোসেন (কচি ), উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স,সহ  অন্যান্য নেতাকর্মীরা।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad