স্বপন দাশের সুস্থ্যতা কামনায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গালর্স স্কুলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ১২ আগস্ট, ২০২০

    স্বপন দাশের সুস্থ্যতা কামনায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গালর্স স্কুলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত


    ফকিরহাট প্রতিনিধিঃ 

    করোনায় আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল (পি.জি) তে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশের সুস্থ্যতা কামনায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গালর্স স্কুলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়। ১২ আগষ্ট রোজ বুধবার বেলা ১১ টায় শারিরিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি বজায় রেখে লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গালর্স স্কুলে অডিটোরিয়াম রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়। 

    উক্ত দোয়া অনুষ্ঠানে লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এস.এম আবুল হোসেন,ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি এস এম গোলাম রব্বানী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজা, মোঃ আবু তালেব, মোঃ মোশারফ হোসেন,মোঃ মোজাফ্ফার মোড়ল,মোঃ ইব্রাহিম খান উপস্থিত ছিলেন। এছাড়া এসময় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছহাক কলেজিয়েট গালর্স স্কুলের সকল শিক্ষকবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠের  নেতকর্মীবৃন্দ উপস্থিতি ছিলেন।

    দোয়া পরিচালনা করেন লখপুর আলহাজ্ব আবু বক্কার সিদ্দিক মহিলা মাদ্রাসার সুপার মোঃ ওমর ফারুক।

    মহান আল্লাহর দরবারে স্বপন দাশের  সুস্থতা কামনা সহ  করোনা আক্রান্ত সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad