মোংলায় ছাত্রলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন অনুষ্ঠিত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

    মোংলায় ছাত্রলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন অনুষ্ঠিত

     


    মোংলা প্রতিনিধিঃ

    মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে , জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাগেরহাট জেলা পরিষদের সদস্য আব্দুর রহমান, প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন পাকিস্তানি হানাদার বাহিনী শেখ মুজিবুর রহমানকে হত্যা করার সাহস পায়নি, কিন্তু স্বাধীনতার পর এদেশের কিছু কুচক্রী মহল, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। কিন্তু ওরা শুধু শেখ মুজিব কে হত্যা করতে চায়নি ওরা চেয়েছিলো বাংলাদেশ দেশকে হত্যা করতে।আল্লাহর রহমতে তার দুই কন্যা বিদেশে থাকার কারণে প্রাণে বেঁচে যান।আজ পিতার স্বপ্ন পূরণের জন্য জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছেন। সভায় আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইব্রাহিম হোসেন,মোংলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আলহাজ্ব কামরুজ্জামান জসিম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান বিশ্বাস মোংলা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজান তালুকদার,পৌর  স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃনূর আলম(বাচ্চু),উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব খান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ বাপ্পী,পৌর ছাত্রলীগ সহ সভাপতি মোঃ পারভেজ খান,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে মানববন্ধন করেন, ছাত্রলীগের নেতাকর্মীরা পরে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad