মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত এক - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

    মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় নিহত এক




     মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ 
    মোংলা-খুলনা মহাসড়কের গোনা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩/৪ জন। নিহত ভ্যান চালকের নাম নিমাই (৪৫)। তিনি রামপাল উপজেলার গোনাবেলাই এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১১ টার সময় মোংলা থেকে খুলনাগামী একটি বাস (ঢাকা মেট্রো-চ ৭৬৯৪) ও অপর দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভ্যানটি দুমড়ে মুচড়ে বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্যু ঘটে। ভ্যানে থাকা যাত্রীরাও গুরুতর আহত হন। কাটাখালি হাইওয়ে থানার ওসি মোঃ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে বাসটি আটক করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে।





    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad