জন্মদিনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের দীর্ঘায়ু কামনায় বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় দোয়া - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

    জন্মদিনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের দীর্ঘায়ু কামনায় বিভিন্ন মাদ্রাসা এতিমখানায় দোয়া

     



    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

    পরিবেশ, বন ও জলবায়ু উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের জন্মদিন উপলক্ষে মোংলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

    শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর সিগনাল টাওয়ার জরিনা কুলসুম এতিমখানা ও মাদ্রাসা, নেছারিয়া খানকা শরীফ, চালনা বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসা হেফজ খানা, বহুমূখী মাদ্রাসার হেফজ খানা, বাইজিদ বোস্তামী জামে মসজিদে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য  কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।

    মোংলা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিমের পক্ষ থেকে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের সভাপতি রাজুল ইসলাম সানি, সিনিয়র সহ সভাপতি কাজী মোঃ সাগর,মোংলা যুব ফোরামের সভাপতি মোঃ পারভেজ খাঁন, মোংলা সাহিত্য পরিষদের আহ্বায়ক মনির হোসেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad