মোংলায় ভিটামিন এ প্লান ক্যাম্পেইন অবহিতকরন সভায় প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার-এমপি - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

    মোংলায় ভিটামিন এ প্লান ক্যাম্পেইন অবহিতকরন সভায় প্রধান অতিথি উপমন্ত্রী হাবিবুন নাহার-এমপি

     



    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

    জাতীয় ভিটামিন এ প্লান ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে মোংলায়। বৃহঃপতিবার(২৪সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার-এমপি।

    অনুষ্ঠানে বক্তরা বলেন,প্রতিটি শিশুকে সরকারের স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মোতাবেক ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে। তাহলে তাদের শরিরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এজন্য প্রত্যেক অবিভাবকের উচিত তাদের শিশুদের ভিটামিন খাওয়ানোর বিষয়ে যথাযথ নিয়ম পালন করা।

    মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাক্তার জীবিতেষ কুমার,উপজেলা সহকারী কমিশনার নয়ন কুমার রাজবংশী,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা ও শতাধিক নারী-পুরুষ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad