করোনা রোগীকে যৌন হয়রানি করা সেই ওয়ার্ডবয় নজরুল গ্রেপ্তার - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

    করোনা রোগীকে যৌন হয়রানি করা সেই ওয়ার্ডবয় নজরুল গ্রেপ্তার

    টাইমস ডেস্কঃ

    খুলনার করোনা ডেডিকেট হাসপাতালে করোনায় আক্রান্ত রুগীকে  যৌন হয়রানি করা সেই ওয়ার্ডবয় নজরুল গ্রেপ্তার হয়েছে।
    আজ মঙ্গলবার ভোরে নগরীরর হাফিজ নগর এলাকা থেকে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ, লম্পট ওয়ার্ডবয় নজরুলকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছে  ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধে শ্যাম সরকার ।

    যৌন হয়রানির বিষয়ে হাসপাতালের চিকিৎসকরা জানান, সম্প্রতি নমুনা পরীক্ষায় ওই গৃহবধূ (২৬) করোনা ‘পজিটিভ’ হন। এরপর ৬ জুন তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন ওয়ার্ডবয় নজরুল ইসলাম। বিভিন্ন অজুহাতে তাঁর কাছে আসার চেষ্টা করতেন। সর্বশেষ ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে। নজরুল প্রয়োজনের কথা বলে ওই গৃহবধূকে কিছুটা নির্জন স্থানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। কোনোমতে নিজেকে রক্ষা করে গৃহবধূ ঘটনাস্থল ত্যাগ করেন। সঙ্গে সঙ্গে হাসপাতালের দায়িত্বরত নার্সদের বিষয়টি জানান। হাসপাতাল কতৃপক্ষ স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad