মোংলায় পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলরসহ ১৪ জনকে অর্থদন্ড - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ২২ জুন, ২০২০

    মোংলায় পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলরসহ ১৪ জনকে অর্থদন্ড



    নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি :

    করোনা পরিস্থিতিতে মোংলায় আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। এসময় নিয়ম ভঙ্গ করে খাবার বিক্রি করায় হোটেল প্যারডাইসের মালিক ও পৌর কাউন্সিলর খোরশেদ আলমকেও অর্থ দন্ড দেয়া হয়।

    সোমবার (২২ জুন) দুপুরে শহরের বিভিন্ন স্থানে পথযাত্রীদের মাস্ক ব্যবহার না করা ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ অর্থ দন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদলতের মাধ্যমে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি এই জরিমানা করেন।

    এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশি বলেন, করোনার এই মহামারীতে আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পৌর কাউন্সিলর ও হোটেল মালিক খোরদেশ আলম আইন অমান্য করে দুপুর ২ টার পর হোটেল খোলা রাখায় তাকেও জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad