বটিয়াঘাটায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মাঝে শেখ সোহেল এর আর্থিক সহায়তা প্রদান - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

    বটিয়াঘাটায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মাঝে শেখ সোহেল এর আর্থিক সহায়তা প্রদান


    নিজস্ব প্রতিবেদকঃ
    গত ২৭ মে বটিয়াঘাটা নতুন বাসস্ট্যান্ড বাজারে আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে আজ (১৮ জুন ২০২০) বঙ্গবন্ধুর ভ্রাতষ্পুত্র, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সন্মানিত পরিচালক জনাব শেখ সোহেল এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

    প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রবিন ঢালী, দোকান মালিক সমিতির সভাপতি ও বটিয়াঘাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ কুমার বিশ্বাস, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সমীর কুমার সরকার, আওয়ামী লীগ নেতা চয়ন বিশ্বাস, সাবেক ছাত্রনেতা এম এম হোসেন ইমরান, অরিন্দম গোলদার, অশোক মন্ডল, খুলনা জেলা ছাত্রলীগ নেতা সুরজিত মন্ডল, শেখ মোঃ রাসেল, এম এ মান্নান, অনিমেস মল্লিক, আবেদ আলী, শিবু রায়, অঞ্জন ঢালী, রঞ্জন মন্ডল, প্রতিফল বাছাড় এম এ সুজন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময়ে ক্ষতিগ্রস্থরা আর্থিক সহায়তা গ্রহন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও শেখ সোহেল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad