বাগেরহাটে আরো এক করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ৩৯ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ৬ জুন, ২০২০

    বাগেরহাটে আরো এক করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ৩৯


    টাইমস ডেস্কঃ
    বাগেরহাট জেলায় নতুন করে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত রুগির নাম সাজ্জাদুল কবীর শাহিন। তার বাসা বাগেরহাট শহরেই। এ নিয়ে এ পর্যন্ত জেলায় ৩৯জন করোনা আক্রান্ত রুগী সনাক্ত হয়েছে, যার মধ্যে দুইজন মারা গেছেন আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন  ১০জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। 
    সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্ত রোগী গত ৩জুন করোনার উপসর্গ নিয়ে বাগেরহাট সদর হাসপাতালে আসার পর তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে আইইডিসিআর থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে নতুন করে করোনা আক্রান্তের এ খবর জানানো হয়।
    নতুন করে করোনা আক্রান্ত সাজ্জাদুল কবীর শাহিন বাগেরহাট শহরের সরুই মাদ্রাসা রোডের শিক্ষক সোলায়মান ফকিরের ছেলে। শাহিন লালমনিরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষক হিসাবে কর্মরত। প্রায় ৩ মাস আগে সে লালমনিরহাট থেকে বাগেরহাটে আসে। তাকে বাগেরহাট শহরের বাড়ীতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। রাতেই আক্রান্তের বাড়ি লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসক।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad