রামপালে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ কর্মী দের মাঝে কেসিসি মেয়রের ত্রাণ বিতরণ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ২০ জুন, ২০২০

    রামপালে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ কর্মী দের মাঝে কেসিসি মেয়রের ত্রাণ বিতরণ


    জাকারিয়া হুসাইন (রামপাল সদর ) প্রতিনিধিঃ

    আজ শনিবার সকালে রামপাল সদর ইউনিয়নে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে হাবিবুন নাহার (এম,পি)উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক, শনিবার সকালে রামপাল সদর ইউনিয়ন পরিষদে রামপালে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ কর্মী দের মাঝে  ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

    এ সময় তিনি করোনাভাইরাস নিয়ে গুজবে আতঙ্কিত না হয়ে এর মোকাবেলায় সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহবান জানান।আতঙ্কিত হয়ে সমস্যার সমাধান হবে না এবং গুজবে কান দিলে চলবে না। স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলতে হবে। এই মুহূর্তে আমাদের সবার কাজ স্বাস্থ্যবিধি সতর্কভাবে মেনে চলা। তাহলে আমরা দ্রুতই করোনাভাইরাস থেকে পরিত্রাণ পাব।  

    এসময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালিমা আক্তার উর্মি ও অন্যান্য নেতাকর্মীরা

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad