যশোরের সাংসদ রনজিত কুমার রায় করোনায় আক্রান্ত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ৯ জুন, ২০২০

    যশোরের সাংসদ রনজিত কুমার রায় করোনায় আক্রান্ত


    যশোর প্রতিনিধিঃ
    যশোর-৪(বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া) আসনের সাংসদ রনজিত কুমার রায়ের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ এসেছে। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

     তিনি (সিভিল সার্জন) জানান, রাত পৌনে ১২টার দিকে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে এমপি রনজিত কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, রাতেই এমপি রনজিত কুমার রায়কে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে। 

    সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন জানিয়েছেন, কয়েকদিন ধরে এমপি রনজিত কুমার রায় জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিলো। রাত দেড়টার দিকে এমপি রণজিত রায়ের ছেলে বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রাজিব রায় জানান, তার বাবাকে এই মাত্র সিএমএইচে ভর্তি করা হলো। আপাতত এই হাসপাতালেই তার চিকিৎসা চলবে। দরকার হলে ঢাকায়ও নেওয়া হতে পারে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad