ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে ৭২জন মেধাবী ছাত্রীদের কে বাইসাইকেল বিতরণ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ২৭ জুন, ২০২০

    ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে ৭২জন মেধাবী ছাত্রীদের কে বাইসাইকেল বিতরণ


    ফকিরহাট প্রতিনিধিঃ 
    বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদের উদ্যোগে ৭২জন মেধাবী ছাত্রীদের কে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ফকিরহাট উপজেলা নারী উন্নয়ন ফোরামের তত্বাবধায়নে কন্যা বর্তিকা কর্মসূচীর আওতায় শনিবার দুপুর ১টায় উপজেলা অডিটোরিয়াম চত্তরে বাইসাইকেল বিতরণ করা হয়।উক্ত অনুষ্ঠানে ফকিরহাট উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ,ফকিরহাট  উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন,ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা। এসময় আরো উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা প্রকৌশলী এমএম এ বকর, ফকিরহাট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পুষ্পেন কুমার শিকদার, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, লখপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম আবুল হোসেন, মানসা-বাহিরদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ  হিটলার গোলদার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাগন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad