আল-কারীম ব্লাড ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ১৩ জুলাই, ২০২০

    আল-কারীম ব্লাড ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত


    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ 
    মোংলায় স্বেচ্ছাসেবী সংগঠন আল-কারীম ব্লাড ক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩জুলাই সোমবার সকাল ১০টায় বি.এল.এস মোড়স্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান এইচ এম ইসমাইল হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের সরকারি নিবন্ধন করা, শাখা গঠন এবং রক্তদাতা সদস্য বৃদ্ধিকরণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৮সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মুমুর্ষ রুগীদের রক্ত দান করা সহ অনেক সেবামূলক কাজ করে আসছে। তাদের এ সেবা অব্যাহত থাকবে বলেও জানা যায়। 

    সভাপতির বক্তব্যে এইচ এম ইসমাইল হোসেন বলেন, "মানুষ মানুষের জন্য। বিপদে-আপদে মানুষের পাশে দাড়ানোই মনুষত্বের মুল দাবি। তাই আমাদের এই প্রয়াস। আমরা সার্বক্ষণিক ভাবে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করবো ইনশা-আল্লাহ। " পাশাপাশি সামর্থ্যানুযায়ী সকলকে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সংগঠনের মহাসচিব মুঃ আঃ আজিজ নোমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মু রিয়াজুল ইসলাম, সহ-মহাসচিব বি এম মাহবুবুর রহমান, অর্থ সচিব মু. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সচিব ম. নোমান হোসাইন, সদস্য মু. আবুল হোসেন প্রমুখ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad