রামপাল উপজেলা যুবলীগের উদ্যোগে ১৫ আগস্টে নিহতদের স্মরনে, আলোচনা সভা ও দোয়া মাহফিল - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ২৩ আগস্ট, ২০২০

    রামপাল উপজেলা যুবলীগের উদ্যোগে ১৫ আগস্টে নিহতদের স্মরনে, আলোচনা সভা ও দোয়া মাহফিল


    জাকারিয়া হোসেন রুবেল (রামপাল সদর) প্রতিনিধিঃ 

    আজ রবিবার সকাল ১১টায় উপজেলা যুবলীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন রামপাল উপজেলা আওয়ামী যুবলীগ।


    এ সময় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সেই কালরাত্রিতে নিহত সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

    সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হামিম নূরী,উপজেলা যুবলীগের সভাপতি নূরুল হক লিপন ও  উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স,


    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগানেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: রিজিয়া পারভীন ।

    এ সময় অন্যান্যের মধ্যে ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ও নেতা-কর্মীদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad