মোংলা অনলাইন প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা চেয়ারম্যান হাওলাদার আবু তাহেরের - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ২৪ আগস্ট, ২০২০

    মোংলা অনলাইন প্রেসক্লাবকে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা চেয়ারম্যান হাওলাদার আবু তাহেরের

     

     মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ  

    মোংলা অনলাইন প্রেসক্লাবের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাওলাদার আবু তাহের।২৪ আগস্ট সোমবার তার কার্যালয়ে মোংলা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারের সময় তিনি এসব কথা বলেন।এসময় তিনি সাংবাদিকদের নেতিকতার উপর অটুট থাকার আহ্বান জানান। "সত্য ও ন্যায়ের পক্ষে আমাদের কলম" এই স্লোগানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া মোংলা অনলাইন প্রেসক্লাবের সার্বিক কল্যান কামনা করেন তিনি।

    মোংলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাতের নেতৃত্বে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আজিজ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নূর আলম(বাচ্চু)কোষাধ্যক্ষ মোঃ তাওহিদুল ইসলাম সানি, ক্রীড়া সম্পাদক মোঃ রাজু,সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাইমুল ইসলামসহ ক্লাবের সদস্যরা। এসময় সত্য ও ন্যায়ের উপর অটুট থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় ক্লাবের সদস্যদের পত্রিকার কপি তুলে দেয়া হয় উপজেলা চেয়ারম্যান হাওলাদার আবু তাহেরের হাতে

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad