মোঃনূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোংলা উপজেলায় সরকারের শীর্ষ নির্বাহী হিসেবে দায়িত্ব পালনরত ইউএনও নিরাপত্তায় রাতেই চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ দেয়া হয়েছে। বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি অফিস রাতে এ তথ্য নিশ্চিত করছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার কারণে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী মহোদয় ।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ওয়াহিদা খানমের উপর তার বাসায় গতরাতে সন্ত্রাসী হামলায় তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে থাকায় সরকার সারাদেশের ইউএনওদের নিরাপত্তায় দ্রুত এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
উল্লেখ্য যে ,রাতেই বাগেরহাট জেলার ৯টি উপজেলায় নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তায় চারজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন