করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির পিলপিলের ৪৪ টি বাচ্চা ফুটেছে - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

    করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে কুমির পিলপিলের ৪৪ টি বাচ্চা ফুটেছে

     



    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি : সুন্দরবনের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লবণ পানির প্রজাতির কুমির পিলপিলের দেয়া ৪৪টি ডিমের মধ্য থেকে এবার মাত্র ৪টি বাচ্চা ফুটেছে।

    অতি বৃষ্টি ও ইনিকিউবেটরের ক্রুটির কারণে আশানুরুপ বাচ্চা ফোটেনি বলে জানিয়ে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির জানান, গত ১২ জনু প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ের বাসায় ৪৪টি ডিম দেয় কুমির পিলপিল। এরপর কুমিরটির নিজ বাসায় ২১টি রেখে বাকীগুলোর মধ্যে ১২টি কেন্দ্রের নতুন ইনকিউবেটর আর ১১টি পুরাতন ইনকিউবেটরে বাচ্চা ফুটানোর জন্য সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর শনিবার সকালে কেন্দ্রের নতুন ইনকিউবেটরে রাখা ১১টির মধ্যে ৪টি ডিম হতে বাচ্চা ফুটে বের হয়। বাকী ডিমগুলো নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো হতে বাচ্চা ফুটে বের হয়নি।

    তবে চলতি মৌসুমে অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে প্রজনন কেন্দ্র প্লাবিত হওয়ায় ডিমসহ অন্যান্য বন্যপ্রাণী ও স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বেশ। গত বছরও পিলপিল ৪৮টি ডিম দেয়, কিন্তু তা থেকেও একটিও বাচ্চা ফোটেনি। পিলপিলের ডিমে গত তিন বছর কোন ফুটানো সম্ভব হয়নি। শনিবার পিলপিলের ডিম থেকে ফুটে বের হওয়া ৪টিসহ কুমির প্রজনন কেন্দ্রের মোট কুমিরের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬টিতে।

    কুমির প্রজনন কেন্দ্রে পিলপিল ও জুলিয়েট নামক দুইটি নারী কুমির দিয়েই প্রজনন কার্যক্রম চলে আসছে। এরমধ্যে গত ২৯ মে জুলিয়েট ৫২টি ডিম দিলেও তা থেকেও কোন বাচ্চা ফুটে বের হয়নি।

    করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো: আজাদ কবির বলেন, ২০২০ সালে পিলপিল ৪৪টি আর জুলিয়েট ৫২টি ডিম দেয়। এরমধ্যে পিলপিলের ৪টি বাচ্চা হলেও জুলিয়েটের ডিম থেকে কোন বাচ্চা আসেনি। গত ২০১৭, ১৮ ও ১৯ সালে পিলপিল ও জুলিয়েটের ডিম একটিও বাচ্চা ফুটেনি। তবে এ কারণে তিনি যথা সময়ে সঠিক তাপমাত্রা না পাওয়া ও কেন্দ্রের ইনকিউবেটরের ক্রুটিকেই দায়ী করছেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad