স্বাস্থ্য বিধি মেনে চলা বাধ্যতামুলক করতে মোংলা থানা পুলিশের বিশেষ অভিযান - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

    স্বাস্থ্য বিধি মেনে চলা বাধ্যতামুলক করতে মোংলা থানা পুলিশের বিশেষ অভিযান





    মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ
    করোনার সংক্রম থেকে রক্ষায় ঘরের বাহিরে মাক্স পরিধান বাধ্যতা মুলক করতে মোংলা পৌরশহরে অভিযান চালিয়েছে থানা পুলিশ। বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের চৌধুরী মোড়,শাহাদাতের মোড়,১নং জেঠি,শেখ আবদুল হাই সড়কসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে একযোগে রাস্তায় নামে পুলিশ। এসময় মাক্স ছাড়া রাস্তায় বের হওয়া ব্যাক্তিদের শহরের শাহাদাতের মোড়ে একত্রিত করা হয়। পরে সেখানে বসানো হয় ভ্রাম্যমান আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ওইসব ব্যাক্তিদের নগদ অর্থদন্ড করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা-কমলেশ কুমার মজুমদার ও সহকারী কমিশনার(ভুমি)-নয়ন কুমার রাজবংশী। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ও মোংলা থানার ওসি(তদন্ত) তুহিন মন্তল,বাংলাদেশ নৌবাহিনীর করোনাকালীন সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও মোংলা থানার বেশ কিছু কর্মকর্তা ওইসময় উপস্থিত ছিলেন।
    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান,করোনার সংক্রমন থেকে রক্ষায় সকলকে ঘরের বাহিরে মাক্স পরিধানে বাদ্য করা হবে। এজন্য প্রতিনিয়ত রাস্তাঘাট,বাজার ও শহরের সকল স্থানে অভিযান পরিচালনা করবেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad