মোংলা থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী,ওয়ারেন্টভুক্ত আসামী আটক - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

    মোংলা থানা পুলিশের অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী,ওয়ারেন্টভুক্ত আসামী আটক




    মোঃনূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধিঃ

    মোংলায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শহীদ ওরফে মগা শহীদ (৪০) কে আটক করেছে পুলিশ। মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরতলীর সিগনাল টাওয়ার এলাকায় অভিযান চালায় এসআই অমিত কুমার বিশ্বাসসহ পুলিশ সদস্যরা। এ সময় ওই এলাকায় থাকা মাদক ব্যবসায়ী ও মাদকের মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শহীদ পুলিশকে দেখামাত্র দৌঁড়ে গিয়ে পশুর নদীতে ঝাঁপ দেয়। পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে। এ সময় মাদক ব্যবসায়ী শহিদ ও পুলিশের এসআই অমিতও আহত হন। শহীদকে আটকের পর রাতেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। চিকিৎসা নিয়েছেন পুলিশ কর্মকতার্ অমিত কুমার বিশ্বাসও।

    ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শহীদ এলাকার একজন চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে থানায় তিনটি মাদক মামলার ওয়ারেন্টও রয়েছে। আটককৃতকে মঙ্গলবার সকালে বাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হবে। শহীদ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। তিনি আরো বলেন, মোংলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যে বেশ কিছু পরিমাণ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধারসহ কয়েকজন ব্যবসায়ীকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক ব্যবসা ও সেবনকারীদের দৌরাত্ম বন্ধে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহবাণ জানিয়েছেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad