রামপালে নিত্যপণ্যর বাজার চড়া, নেই কোন মনিটারিং - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

    রামপালে নিত্যপণ্যর বাজার চড়া, নেই কোন মনিটারিং




    রামপাল প্রতিনিধিঃ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ ক্রেতা ও নিন্ম আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। আয়ের সাথে ব্যয়ের সংগতি না থাকায় হিসাব মেলাতে পারছেন না সাধারণ ক্রেতারা। চাল, ডাল, ভোজ্য তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। চিকন চাল থেকে মোটা চাল কেজিতে ৬ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেকারি সামগ্রী থেকে শুরু করে সব কিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রবি, সোম ও মঙ্গলবার উপজেলার ফয়লাহাট, রামপাল, ভাগা ও গিলাতলা বাজারে সরজমিনে ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ ৩ শ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ৩৫, পটল ৪৫, কুমড়া ৪৫, চিচিঙ্গা ৪৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেশী দরে বিক্রি হচ্ছে। দেশী মাছ রুই, কাতল, পার্সে, বেলে মাছসহ সব মাছের দাম বেড়েছে।
    খুচরা ও পাইকারি বিক্রেতারা জানান, উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম বেড়েছে বলে তারা জানান। ব্যবসায়ী আবুল কালাম বলেন আমাদের মোকাম থেকে বেশী দামে পণ্য কিনে সমন্বয় করে বিক্রি করতে হচ্ছে। একই কথা বলেন ফয়ালহাটের দোকানি মিলন শেখ।
    ক্রেতারা বলেন, বাজারে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। রামপালের হাট বাজার গুলোতে কেউ তদারকি করেন বলে মনে হয় না। তারা সরকারের নজরদারির জোর দাবী করেন।
    ফয়লাহাট বাজারের ক্রেতা রশিদ গাজীর কাছে বর্তমান বাজার পরিস্থিতি জানতে চাওয়া হলে তিনি বলেন, সরকারের বাজার ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। কোথাও কোন নিয়ন্ত্রণ নেই। নজরদারি নেই। একটা হযবরল অবস্থা বিরাজ করছে যে যেমন ভাবে যার কাছে ইচ্ছেমতো দামে পন্য বিক্রি করছে। এভাবে চললে নিন্ম আয়ের মানুষকে অভুক্ত থাকতে হবে। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি দাবী করেন যাতে মানুষের ভোগান্তি কমে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad