ফকিরহাট মানসা কালী মন্দির কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ১২ আগস্ট, ২০২৩

    ফকিরহাট মানসা কালী মন্দির কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান



    খান মোঃ আল আউয়াল, বিশেষ প্রতিনিধি :

    বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মানসা কালী মন্দির কমিটির উদ্যোগে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সকলের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

    শুক্রবার সন্ধ্যা ৭টায় অত্র মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সভাপতিত্ব করেন মানসা কালী মন্দিরের  সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল। সম্মানীয় অতিথি ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাডন পরিষদের নবনির্বাচিত সভাপতি নিলয় কুমার ভদ্র, সাধারন সম্পাদক মধুসুদন দাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র মন্দির কমিটির সাধারন সম্পাদক বাবলু কুমার আঁশ।

    সাংগঠনিক সম্পাদক অজয় চক্রবর্তীর স ালনায়  এসময় ফকিরহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারন সম্পাদক সুমন ধর, মোল্লাহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কোল্লল বিশ্বাস সহ মানসা কালী মন্দির কমিটির নেতৃবৃন্দ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad