ফকিরহাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গ্রেপ্তার ১ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ২০ আগস্ট, ২০২৩

    ফকিরহাটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গ্রেপ্তার ১




    খান মোঃ আল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি


    বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে(১১) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মুদি দোকানি জুয়েল মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার মূলঘর ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের খোকন মোল্লার ছেলে। 


    মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অজিত চন্দ্র বর্মন জানান, শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে ওই ছাত্রী তার ছোট ভাইকে নিয়ে আইসক্রিম কেনার জন্য জুয়েল মোল্লার মুদি দোকানে যায়। এ সময় জুয়েল মেয়েটির ছোট ভাইকে দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে তাকে  বাড়ির ভেতরে নিয়ে যান। সেখানে তাকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটি কান্নাকাটি শুরু করলে বোনের কান্না শুনে দোকানের সামনে দাঁড়ানো ছোট ভাই কান্না শুরু করে। এক পর্যায়ে ওই বাড়ি থেকে দৌড়ে বাইরে চলে আসে মেয়েটি। এরপর বাড়িতে এসে বিষয়টি পরিবারের কাছে জানায়। 


    এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে গতকাল ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। রাতেই পুলিশ অভিযুক্ত জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করে।


    ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad