রুপসার আলাইপুর বাজারে ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী নিহত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

    রুপসার আলাইপুর বাজারে ট্রাক চাপায় মুদি ব্যবসায়ী নিহত

     


    খান মোঃ আল আউয়াল, বিশেষ প্রতিবেদকঃ

    খুলনা জেলা রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে দশ চাকার ট্রাক চাপায় অশোক রায় (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ৭ই আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে। নিহত অশোক রায় ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের মৃত বনমালী রায় এর ছেলে। ঘাতক ট্রাকটি আটক করেছে স্থানীয়রা। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- রাত ১০টার দিকে কুষ্টিয়া ট- ১১-২৫৭৭ নাম্বারের একটি মালবাহী ট্রাক আলাইপুর থেকে ব্রিজের উপর উঠতে থাকে।


    এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে দ্রুত গতিতে পিছনের দিকে চলে এসে একটি ফলের দোকান ও একটি মুদি দোকানে প্রবেশ করে। এতে দোকান দু’টি একেবারেই ভেঙ্গে গুড়িয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে ফল ব্যবসায়ী স্বপন পাল (৪৫) দৌঁড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়ে।

    এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোক রায়কে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে

    ডিউটিরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আটক ট্রাকটি বর্তমানে থানা পুলিশ হেফাজতে রয়েছে। তার মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad