বাগেরহাটে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয় - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

    বাগেরহাটে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়


     শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

    বাগেরহাটের শরণখোলা উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়ে গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ কার্যালয় থেকে আগুনের শিখা দেখা গেলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তার আগেই অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

    সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে তাদের ধারণা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

    শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad