বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় খুলনায় গরম আরও বাড়বে - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ১৫ মে, ২০২০

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় খুলনায় গরম আরও বাড়বে

    টাইমস ডেস্কঃ  
    করোনা ভাইরাসের ভিতর তীব্র ভ্যাপসা গরম মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে খুলনা বাসীর উপর। করোনা ভাইরাসের কারনে সাধারণ জীবনযাপন যখন বিপাকে তার ভিতর এই দাবাদহে স্থবির হয়ে পড়ছে খুলনা তথা দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন যাপন।   বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় খুলনায় গরম আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।   
    দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে ইতোমধ্যে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
    এদিকে খুলনা বিভাগসহ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। কিছু জায়গায় বৃষ্টিপাতও হতে পারে।
    আবহাওয়া অফিস শুক্রবার (১৫ মে) জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
    খুলনা বিভাগসহ মাদারীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad