রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের ঈদ উপহার বিতরণ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    রবিবার, ২৪ মে, ২০২০

    রামপাল ব্লাড ডোনার্স ক্লাবের ঈদ উপহার বিতরণ



    স্টাফ রিপোর্টারঃ
    রামপালে  করোনা ভাইরাসের  কারনে কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফান এ ক্ষতিগ্রস্ত  অসহায় পরিবারে মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করছে রামপাল ব্লাড ডোনার্স ক্লাব।  পবিত্র মাহে রমজানে যেসব কর্মহীন পরিবার ও ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়ে মানবতার জীবন যাপন করছে তাদের ঘরে ঘরে এই ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
    রামপাল ব্লাড ডোনার্স ক্লাব এর সিনিয়র সদস্য বিশিষ্ট দানবির এবং সমাজ সেবক জনাব ইকবাল লতিফ সোহেল সহ সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় রামপাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭২ টি পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করে। ২৩ মে শনিবার বেলা ২ টায় উপজেলার  ফয়লাহাটে অস্থায়ী কার্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে ।

    এসময় উপস্থিত ছিলেন  সংগঠনটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন,  সহ-সভাপতি মোঃ এমদাদুল্লাহ পাটোয়ারী, মোঃ রবিউল ইসলাম,
    রুবেল, আহাদ আলী, শিকদার পলাশ,  লিটন শেখ,  হাবিবুল্লাহ মোল্লা, মাজহারুল ইসলাম  ,শোয়াইবুল ইসলামমে, মেহেদী হাসান প্রমুখ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad