প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন থেকে কর্মহীনদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শুক্রবার, ২২ মে, ২০২০

    প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন থেকে কর্মহীনদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ


    সাব্বির তরফদার স্টাফ রিপোর্টারঃ  
    শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে রাজধানীর সবুজ বাগ থানা এলাকার কদমতলার, রাজারবাগ কর্মহীন মানুষের মাঝে ৩০ টি পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

    প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন এর  পক্ষ থেকে প্রায় ৩০ টি পরিবারের মধ্যে এই খাদ্য  বিতরণ করা হয়।

    ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি নূর ই জান্নাত অরিন এবং প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল, বিশিষ্ট সমাজ সেবক,নিয়াজুর রহমান, আশিস এবং বিমল বর্মন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

    ত্রাণ বিতরণকালে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মানুষ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর তাই এই প্রতিক্ষণ যুব ফাউন্ডেশনকে ধন্যবাদ যে তারা এই মহৎ কাজটি করছে। আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে, এই মুহূর্তে আপনারা ঘরে থাকুন সবাই ঘরে থাকুন। আপনি বাঁচলে, আপনার পরিবার বাঁচবে, দেশ বাঁচবে।

    তিনি আরও বলেন, করোনা ভাইরাস অনেক ছোঁয়াচে একটি রোগ। সবাইকে সাবধান থাকতে হবে। আপনারা যদি বাইরে ঘোরাফেরা করেন আপনার কারণে আপনার পরিবার, আপনার সন্তান এ রোগে আক্রান্ত হতে পারে।

    আল সাজিদুল ইসলাম দুলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে নির্দেশ  দিয়েছেন সেই  ভাবে চলুন। আপনাদের সহযোগিতায় এই বিপদ কেটে যাবে। আপনাদের সবার সহযোগিতা চাই। রাস্তায় জটলা করা যাবে না। অকারনে আড্ডা দেওয়া যাবে না। আপনারা ঘরে থাকুন,সুস্থ  থাকুন। আমরা আপনাদের সেবায় কাজ করে যাচ্ছি ।

    প্রতিক্ষণ যুব ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি নূর ই জান্নাত অরিন বলেন, সেবা পরম ধর্ম। এটা আমাদের চতুর্থ বারের মত খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। আমরা চাই সবাই এভাবে অসহায়দের পাশে একটু দাঁড়াক। তাহলে হয়তো মানুষের কষ্ট কিছুটা হলেও দুর হবে। মাননীয়  প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। আমরাও যদি প্রধানমন্ত্রীর সাথে হাত মিলিয়ে চেষ্টা করি ইনশাআল্লাহ  মানুষের উপকার হবেই।

    1 টি মন্তব্য:

    Post Top Ad