সুন্দরবনে এবার ৪৪ টি ডিম দিয়েছে মা কুমির পিলপিল - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    শনিবার, ১৩ জুন, ২০২০

    সুন্দরবনে এবার ৪৪ টি ডিম দিয়েছে মা কুমির পিলপিল





    নুর আলম বাচ্চু , মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ


    সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে ১২ জুন শুক্রবার সকালে কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এর আগে গত ২৯ মে কুমির জুলিয়েট ৫২টি ডিম দিয়েছিলো। ডিম পাড়ার ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফোটার সম্ভাবনা রয়েছে।

    করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে
    সুন্দরবনে এবার ৪৪ টি ডিম দিয়েছে মা কুমির পিলপিল

    সুন্দরবনের করমজল বন্যপ্রণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান শুক্রবার সকালে বাংলাদেশের একমাত্র করমজল সরকারি কুমির প্রজনন কেন্দ্রের কুমির পিলপিল ৪৪টি ডিম পেড়েছে। এরমধ্যে ২১টি ডিম পিলপিলের বাসায় এবং ২৩টি ডিম ইনকিউবেটরে ( নির্দিষ্ট তাপমাত্রায় ) রাখা হয়েছে। এর আগে গত ২৯ মে কুমির জুলিয়েট ৫২টি ডিম পেড়েছে। যার মধ্যে ১৪টি ডিম জুলিয়েটের নিজের বাসায় এবং ৩৮টি ডিম ইনকিউবেটরে ( নির্দিষ্ট তাপমাত্রায় ) রাখা হয়েছে। ডিম পাড়ার ৮৫ থেকে ৯০ দিনের মধ্যে ডিম থেকে কুমির ছানা ফুটে বের হবে। এবার ভালো ফলাফল আশা করছেন করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad