শরণখোলায় এক কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

    শরণখোলায় এক কলেজ ছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা



    মোঃ লালচান  মাহমুদ শরণখোলা থেকেঃ 
    বাগেরহাটের শরণখোলায় হাফিজুর রহমান  নামে এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।  তার বয়স ছিলো ১৭ বছর ২১জুন শনিবার রাত ৯টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।।

    রাত ৯টার দিকে হাফিজুরের পিতা ছত্তার তালুকদার বাড়িতে এসে ছেলেকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন। 

    হাফিজুরের মায়ের মৃত্যুর পর রান্না সহ গৃহস্থলি সকল কাজকর্ম করত। প্রতিদিনের মতো শনিবারও হাফিজুর বিকাল থেকে গরু-ছাগল, হাস-মুরগির খাবার দেয়াসহ পারিবারিক কাজ করছিল। এরপর সন্ধ্যার পর থেকে তার কোন সাড়া-শব্দ পায়নি প্রতিবেশীরা।
     হাফিজুর ছৈলাবুনিয়া গ্রামের ছত্তার তালুকদারের ছেলে ও ডক্টর মাসুম বিল্লাহ কারিগরি কলেজের ১ম বর্ষের ছাত্র। 
    হাফিজুরের পরিবার ও প্রতিবেশীদের সুত্রে জানা গেছে,



    সংশ্লিষ্ট ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, ধারনা করা হচ্ছে মায়ের মৃত্যুর পর থেকে প্রতিনিয়ত পারিবারিক কাজ করতে গিয়ে একাকীত্ব জীবন যাপন করতে গিয়ে তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে  অভিমান করে সে আত্মহত্যা করেছে।

    শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্থানীয় ভাবে দাফন দেয়া হয়েছে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad