কঠোর স্বাস্থ বিধি মেনে চলার পরেও মোংলায় তিনজন করোনা রোগী শনাক্ত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ২৪ জুন, ২০২০

    কঠোর স্বাস্থ বিধি মেনে চলার পরেও মোংলায় তিনজন করোনা রোগী শনাক্ত


    মোঃনূর আলম(বাচ্চু)মোংলা প্রতিনিধি: 

    মোংলায় এই প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এঁদের মধ্যে দুইজন ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও একজন ইসলামী ব্যাংকের স্টাফ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জীবিতেষ বিশ্বাস জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়ন স্বাস্থ্যকর্মী কামাল মৃধা (৪০), সোনাইলতলা ইউনিয়নের স্বাস্থ্য কর্মী মো: মুজাহিদুল ইসলাম (৩৫) ও পৌর শহরের ইসলামী ব্যাংকের স্টাফ এসএম রিয়াজ আলমগীর (৩৪) করোনা উপসর্গ নিয়ে গত ২১ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের নমুনা দেন। 

    সেই নমুনা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখান থেকে ২৪ জনু বুধবার সকালে আসা রিপোর্টে এই তিনজনেরই করোনা পজিটিভ এসেছে। তিনজনই এখন তাঁদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। উপজেলা নিবার্হী অফিসার মো: রাহাত মান্নান বলেন, করোনা আক্রান্তদের বাড়ি ইতিমধ্যে লকডাউনসহ তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া ব্যাংকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে ব্যাংকের কার্যক্রম চলমান রাখার জন্য বলা হয়েছে।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad