মোংলা সমাজ সেবা অফিসার সহ নতুন করে আরো ৯জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ৩২ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ১৫ জুলাই, ২০২০

    মোংলা সমাজ সেবা অফিসার সহ নতুন করে আরো ৯জন করোনা আক্রান্ত, মোট আক্রান্ত ৩২



    মোঃনূর আলম(বাচ্চু)মোংলা প্রতিনিধিঃ

    মোংলায় দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্য। আজ মোংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। মোংলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩২ জন।

    এ সম্পর্কে মোংলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন মোংলায় আজ উপজেলার সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা(৩২) সহ করোনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। অন্যানরা হলেন মোঃ শরিফুল(৪৫) মোংলা ই,পি,জেড ,(৪৩) মোংলা ই,পি,জেড এ কর্মরত, মোঃফজলুল(৪২) মোংলা ই,পি,জেড  কর্মরত, জাফর(৪৫ )মোংলা ই,পি,জেড এ কর্মরত, জামাল(৩৫) বুড়িরডাঙ্গা দিগরাজ,আবুল হোসেন(৪৭), শিকারীর মোড়, লাভলী(৩৪) শিকারীর মোড়, আজমিরা (৫১) মালগাজী।

    এ সম্পর্কে জানতে চাইলে মোংলা উপজেলা সমাজ সেবা অফিসার এস এম মাসুদ রানা করোনায় আক্রান্তের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন আমার গায়ে কয়েক দিন যাবৎ জ্বর থাকায় আমি করোনা টেস্ট করাই। আজ আমার ফলাফল পজেটিভ এসেছে।কিন্তু বর্তমানে আমি আগের থেকে অনেক সুস্থ আছি। জ্বর ও কমে গেছে। নমুনা দেয়ার পর থেকেই আমি কোয়ারান্টাইন এ আছি।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad