করোনা পরিস্থিতিতে ফকিরহাটের বেতাগাতে ইউনিয়ন পরিষদের উদ্বোগে জনসচেতনতামূলক প্রচার ও মাক্স বিতরণ - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    সোমবার, ১৩ জুলাই, ২০২০

    করোনা পরিস্থিতিতে ফকিরহাটের বেতাগাতে ইউনিয়ন পরিষদের উদ্বোগে জনসচেতনতামূলক প্রচার ও মাক্স বিতরণ

    ফকিরহাট প্রতিনিধিঃ

    বাগেরহাটের ফকিরহাটে বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্বোগে, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের পরামর্শে বেতাগা বাজারে সোমবার ও শুক্রবার সাপ্তাহিক হাটে জনসাধারনদের মাঝে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ ও মাক্স বিতরণ করা হচ্ছে।প্রতি হাটে বেতাগা ইউপির গ্রাম পুলিশ ও সদস্যবৃন্দরা বেতাগা পশুর হাটে এবং বেতাগা বাজারে জনসাধারনের মাঝে সচেতনাতামূলক পরামর্শ ও মাক্স বিতরণ করছেন।আজ সোমবার সকাল ১১টায় বেতাগা বাজারে বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ জনসাধারনের মাঝে সচেতনাতামূলক পরামর্শ ও মাক্স বিতরণ করেন।

    এসময় বেতাগা ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সহযোগীতা করেন।মাক্স উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বিতরণ করা হচ্ছে।ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ফকিরহাটের সকল জনসাধারনদের সামাজিক দূরত্ব, স্বাস্থ্য বিধি মেনে চলা ও অবশ্যই মাক্স ব্যবহারের পরামর্শ দিয়েছেন।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad