ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স পুনঃ নির্ধারন সভা অনুষ্ঠিত - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ৮ জুলাই, ২০২০

    ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স পুনঃ নির্ধারন সভা অনুষ্ঠিত


    ফকিরহাট প্রতিনিধিঃ
    বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স পুনঃ নির্ধারন সভা মঙ্গলবার বিকাল ৫টায় ইউপি চত্তরে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায়ে রেখে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০২০-২১ অর্থ বছরের হোল্ডিং ট্যাক্স পুনঃ নির্ধারন করেন। এসময় উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের

    চেয়ারম্যান মােঃ ইউনুস আলী শেখ।বেতাগা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহযোগী দুলাল চন্দ্র দাশ,বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাশ, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পংকজ দাশ,বেতাগা ইউপি সচিব এস.এম দাউদ আলী, ইউপি সদস্য পুস্পল দাশ,
    বেতাগা ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মোঃ কামরুল ইসলাম,
    সাংবাদিক মোঃ আলমগীর হোসেন,বেতাগা ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সকল ইউপি সদস্যবৃন্দ প্রমুখ। আজ চাকুলী ৭নং ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স পুনঃ নির্ধারন করা হয়।এর আগে শনিবারে ৫ নং ওয়ার্ড এবং রবিবারে ৬ নং ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স পুনঃ নির্ধারন সভা অনুষ্ঠিত হয়।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad