রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার - Bagerhat Times

Breaking

Breaking News

    Post Top Ad

    Post Top Ad

    বুধবার, ৮ জুলাই, ২০২০

    রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার

    জাকারিয়া হুসাইন (রামপাল সদর) প্রতিনিধিঃ  

    সেবা দিতে গিয়ে আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠানো প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী আক্রান্তদের বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা প্রশাসন।
    রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত ৯ স্বাস্থ্যকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিটামিন সি সমৃদ্ধ ফল পাঠিয়েছে জেলা প্রশাসন। করোনা আক্রান্ত পরিবারের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর এসব উপহার।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব সেখ মোয়াজ্জেম হোসেন,উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি।
    করোনাভাইরাসে আক্রান্ত পরিবারের জন্য ৯ টি ঝুড়িতে ভিটামিন সি সমৃদ্ধ ফল পৌঁছে দেয়া হয়েছে। 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার' লেখা উপহার সামগ্রীর ঝুড়িতে রয়েছে আম, আনারস, তরমুজ, লেবু, মালটা, কলা ও খেজুর।

    কোন মন্তব্য নেই:

    একটি মন্তব্য পোস্ট করুন

    Post Top Ad